বিপুল পরিমানে বেআইনি গাঁজা বিহারে পাচারের আগেই পুলিশ উদ্ধার করল মালদার কালিয়াচক থেকে। ঘনটায় গ্রেফতার চার পাচারকারি। আজ মালদা জেলা আদালতে পেশ করে ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।
জানা যায়, বৃহস্পতিবার রাতে কালিয়াচকের মোথাবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পটল ডাঙ্গা এলাকায় হানা দেয়। সেখান থেকে পুলিশ একটি চার চাকা গাড়ি আটক করে। গাড়ির তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বেশ কয়েকটি প্যাকেট। পুলিশ সূত্রে খবর, এই প্যাকেটগুলির ভেতর বেআইনি গাঁজা ভরে পাচার করা হচ্ছিল। উদ্ধার হওয়া গাঁজার পরিমান ২১ কেজি। কালিয়াচক মোথাবাড়ি রাজ্য সড়ক হয়ে মানিকচক, রাজমহল হয়ে বিহারে পাচার করা হত গাঁজাগুলি। কিন্তু তার আগেই গোপন সূত্রে পেয়ে অভিযান চালিয়ে এই সাফল্য পায় মোথাবাড়ি থানার পুলিশ। গাঁজা সহ চার পাচারকারিকে গ্রেফতার করা হয়। ধৃতরা হল সাহিব মুবারসর আহম্মেদ, মুসাকদক আলি, সাহারুক হোসেন ও মহম্মদ জয়নাল আবেদি। ধৃতদের প্রত্যেকের বাড়ি কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। ঘটনার তদন্তে পুলিশ।